সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নির্বাচনের পরপরই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র      ● সৌদির উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা      ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তুর্কি ব্যবসায়ীদের আহ্বান      ● রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা      ● ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠার দাবি ট্রাম্পের      ● স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?       ● আনসার বাহিনীর সক্ষমতা বাড়াতে তুরস্কের প্রশিক্ষক দল      ● শ্রমিক অসন্তোষ নিয়ে মালিকদের সঙ্গে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী      ● ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক      ● শরীয়তপুরের কারা নির্যাতিত বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবর      ● এলপিজির তীব্র সংকট পাকিস্তানে       
নির্বাচনের পরপরই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ AM

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টা। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক উপদেষ্টা নির্বাচনের পরপরই হামলা শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের ফল প্রকাশের আগেই হামলা শুরু হতে পারে কি না, তা নিশ্চিত নয়।

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে ইরানে প্রথম হামলার সময় ট্রাম্পকে জানানো হয়েছিল, মধ্যবর্তী নির্বাচনের অনেক আগেই অভিযান শেষ হবে। কিন্তু তা না হওয়ায় এখন তিনি এর কারণ জানতে চাইছেন। এ ব্যর্থতার জন্য প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ কিংবা সেনাপ্রধান জেনারেল ডেন কেইনের কাউকে দায়ী করতে পারেন ট্রাম্প। হোয়াইট হাউসে হেগসেথের অবস্থান নিয়েও অসন্তোষ রয়েছে বলে এক সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে এক জনসভায় ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ হয়তো শিগগিরই শেষ হবে। তবে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে স্বল্প সময়ের কিন্তু অত্যন্ত তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হলে কখন তা শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে তারাই।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   ইরান   ডোনাল্ড ট্রাম্প   মধ্যবর্তী নির্বাচন   পেট হেগসেথ   ডেন কেইন   ইরান যুদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close