শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      ● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      ● ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন       ● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      ● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      ● যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা      ● বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ      ● জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার      ● শিবপুরে গভীররাতে এসিল্যান্ডের অভিযান,টপ সয়েল কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা       
তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৭০ জন চরমপন্থি সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। আগামীকাল রোববার (১ নভেম্বর) সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB-12) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করবেন।

সকাল ১১টা ৩০ মিনিটে আত্মসমর্পণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন SRB-এর মহাপরিচালক আহসান হাবিব পলাশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী ৭০ জনের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আত্মসমর্পণের মাধ্যমে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে স্বাভাবিক সামাজিক জীবনে ফেরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
SRB-12-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন সময়ে চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আত্মসমর্পণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৯৮ সালে সিরাজগঞ্জে শতাধিক চরমপন্থি আত্মসমর্পণ করেন। পরবর্তী সময়ে ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে সাত জেলার ৩২৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে চরমপন্থি তৎপরতা নিরসনের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম হতে পারে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চরমপন্থি   আত্মসমর্পণ   সিরাজগঞ্জ   পাবনা   রাজবাড়ী   পুনর্বাসন   এসআরবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close