প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ AM

সৌদি আরবের উপকূলীয় এলাকা রাস আল খাফিজের ৭২ নটিক্যাল মাইল পূর্বে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও রোববার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, আরব উপসাগরে ট্যাংকারটিতে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। তবে এ ঘটনায় জাহাজের কোনো ক্রু হতাহত হননি। ট্যাংকারে থাকা সবাই নিরাপদে আছেন এবং পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন সপ্তাহ ধরে ইরান হরমুজ প্রণালি ও আরব সাগরে চলাচলকারী জাহাজে হামলা চালাচ্ছে। বিশেষ করে নির্ধারিত রুটের বাইরে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি