রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯      ● বেলাবোতে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন ড. এম এ কাইয়ুম      ● ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুব দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।      ● কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন      ● জিপিএ-৫ এর দূ্ভিক্ষে দ্যুতি ছড়াচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ      ● ধান কাটার মৌসুমেও কৃষকের মুখে হাসি নেই, লোকসানের শঙ্কা      ● মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন? নলা নিয়ে যেতে পারবেন না... এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া      ● ঢাবি এবং সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ      ● ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২ জার্সি ও মেডেল উন্মোচন      ● শিবালয়ে বিপুল পরিমাণ ইয়াবা-ট্যাবলেটসহ হেলাল গ্রেপ্তার      ● এনএসইউতে মানবিকবিদ্যা ও মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত      ● চামড়া শিল্পের উন্নয়নে প্রাক-অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি      
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম আপডেট: ০১.১১.২০২৬ ৬:৩৭ PM
ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯২৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৩১ জন। এছাড়া চট্টগ্রামে ২৫৭ জন, খুলনায় ২৫৯ জন, বরিশালে ২২৯ জন, রাজশাহীতে ১৮৫ জন, ময়মনসিংহে ৯২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close