রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ছয় বছরের ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে লাফ, মা-ছেলের মৃত্যু      ● নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ      ● ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে      ● পেশাগত দায়িত্বে রাজনৈতিক প্রভাব না রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯      ● বেলাবোতে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন ড. এম এ কাইয়ুম      ● ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুব দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।      ● কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন      ● জিপিএ-৫ এর দূ্ভিক্ষে দ্যুতি ছড়াচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ      ● ধান কাটার মৌসুমেও কৃষকের মুখে হাসি নেই, লোকসানের শঙ্কা      ● মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন? নলা নিয়ে যেতে পারবেন না... এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া      ● ঢাবি এবং সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ      
ছয় বছরের ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে লাফ, মা-ছেলের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:০১ পিএম আপডেট: ০১.১১.২০২৬ ৭:০৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ে ১৮ তলা ভবন থেকে পড়ে ৩৩ বছর বয়সি এক নারী ও তার ছয় বছর বয়সি  ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। খবর এনডিটিভির

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থেরগাঁও-ওয়াকাড এলাকার সিগনেচার পার্ক আবাসিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম একতা ভাংদে (৩৩)। তার ছেলের নাম মাধব ভাংদে।

পরিবারটি গত দুই বছর ধরে ওই আবাসিক ভবনে বসবাস করছিল। তাদের মূল বাড়ি ভারতের রাজস্থান রাজ্যে। ভবনটির সপ্তম তলায় স্বামী মনোজ ভাংদে (৩৫), স্ত্রী একতা ও ছেলে মাধব থাকত। মনোজ ইয়েরওয়াড়া এলাকার একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো কাজে বেরিয়ে যান মনোজ। এ সময় একতা ও মাধব বাসায় ছিল।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের একটি ডাক্ট থেকে বিকট শব্দ শুনে আবাসিক কমপ্লেক্সের বাসিন্দারা নিচে ছুটে আসেন। সেখানে রক্তাক্ত অবস্থায় একতা ও মাধবকে পড়ে থাকতে দেখেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওয়াকাড থানার পুলিশ। পুলিশ ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায়, ঘটনার আগে একতা তার ছেলেকে নিয়ে লিফটে করে ১৮ তলায় গিয়েছিলেন। পরে ভবনের গ্যালারির রেলিংয়ের কাছে তাদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, মা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close