প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম

এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ হতে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষাথী জিপিএ-৫ পেয়েছে। এর ফলে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪১ জন পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, ক্যাডেটদের কঠোর অধ্যবসায়, কলেজ কর্তৃপক্ষের নিয়মিত তদারকি, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল এই অর্জন। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এ সাফল্য এসেছে।
তিনি এ কৃতিত্বের জন্য ক্যাডেট, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকদের সমন্মিত প্রচেষ্টায় ভবিষ্যতে আরও ভাল ফালাফলের জন্য সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মূলত দেশকে দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বদানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্যাডেট কলেজটি একের পর এক সফলতার অধ্যায় রচনা করে চলেছে। সুশৃঙ্খল পরিবেশ, একাগ্রতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রতি বছরই জাতীয় পর্যায়েও দারুণভাবে সাফল্য অর্জন করে আসছে মির্জাপুর ক্যাডেট কলেজ।