রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত      ● ছয় বছরের ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে লাফ, মা-ছেলের মৃত্যু      ● নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ      ● ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে      ● পেশাগত দায়িত্বে রাজনৈতিক প্রভাব না রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯      ● বেলাবোতে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন ড. এম এ কাইয়ুম      ● ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুব দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।      ● কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন      ● জিপিএ-৫ এর দূ্ভিক্ষে দ্যুতি ছড়াচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ      ● ধান কাটার মৌসুমেও কৃষকের মুখে হাসি নেই, লোকসানের শঙ্কা      ● মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন? নলা নিয়ে যেতে পারবেন না... এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া      
ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম আপডেট: ০১.১১.২০২৬ ৭:১৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর লালবাগের শহীদনগরে মো. বিপ্লব ওরফে ফর্মা বিপ্লব (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) দুপুর দুইটার দিকে শহীদনগর ৪ নম্বর গলির বায়তুল ফালা জামে মসজিদ রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিপ্লব শহীদনগর ৬ নম্বর গলির নজরুল ইসলামের ছেলে। তিনি শ্মশানঘাট কেল্লার মোড় বাজারের একটি মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

লালবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল জানান, খবর পেয়ে লালবাগের শহীদনগর ৪ নম্বর গলির বায়তুল ফালা জামে মসজিদ রোড সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুপুর আড়াইটার দিকে লালবাগের শহীদ নগর বায়তুল ফালা জামে মসজিদ রোড এলাকায় অজ্ঞাতনামা ২-৩ জন দুর্বৃত্তকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকের বাঁ পাশে, বাঁ পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কবজিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন জানান এসআই।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close