রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন? নলা নিয়ে যেতে পারবেন না... এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া      ● ঢাবি এবং সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ      ● ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২ জার্সি ও মেডেল উন্মোচন      ● শিবালয়ে বিপুল পরিমাণ ইয়াবা-ট্যাবলেটসহ হেলাল গ্রেপ্তার      ● এনএসইউতে মানবিকবিদ্যা ও মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত      ● চামড়া শিল্পের উন্নয়নে প্রাক-অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি      ● ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা      ● টাঙ্গাইলে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাস করেনি কেউ      ● পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজে এইচএসসিতে শতভাগ ফেল      ● সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরছেন স্বাভাবিক জীবনে      ● চৌগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী কাজলের গণসংযোগ ও উঠান বৈঠক      ● শরীয়তপুরে মাদক ব্যবসার অভিযোগ ছড়ানোর প্রতিবাদে কামাল চৌকিদারের পরিবারের সংবাদ সম্মেলন      
মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন? নলা নিয়ে যেতে পারবেন না... এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
কেফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা)
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম

আমার স্পষ্ট বার্তা আগামী ৫২ মাস নাঙ্গলকোটে দলের ভিতরে গ্রুপিং করা যাবে না, গ্রুপিং করলে এর পরিনতি ভাল হবে না। মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন? নলা নিয়ে যেতে পারবেন না।  মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবে এমপি, এটা এমপির দায়িত্ব, এমপি মনোনয়ন দিবে, এমপি তাদের নির্বাচিত করবে। তবে মনোনয়ন দিতে স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে যাকে দিবো সে কানা, আন্ধ যাই হোক তাকে নির্বাচিত করিয়ে আনতে হবে। কোন আওয়াজ করা যাবেনা, বলা যাবেনা ভাই সে অযোগ্য, এমপি সিদ্ধান্ত দিয়েছে এটাই তার যোগ্যতা। আমি কারো একক ভোটে নির্বাচিত নই, আমি জনগণের ভোটে নির্বাচিত। কেউ একক অবদান বলা, এটা খুবই ছোট মনমানসিকতার কথা। আমি কারো একার এমপি নই, আমি সবার এমপি এবং সাংগঠনিক ভাবে সবার অভিভাবক। আমি সবাইকে আহ্বান করি আমার পাশে আসুন, তবে কোন বেয়াদবি সহ্য করা হবে না। গত ১৬বছর যুবদলের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। এই যুবদলের নেতৃত্বে ১২তারিখে আমি এমপি হয়েছি। এই জন্য যুবদলের প্রতি আমার দায়বদ্ধতা বেশি। এই যুবদল জনগনের সাথে আমার সেতু বন্ধন। শনিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নাঙ্গলকোটে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠের  যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির।
‎
‎সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়।  নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ প্রধান ফটক এলাকা থেকে আনন্দ র‍্যালী শুরু করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।
‎
‎যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া স্মৃতি সংসদ সভাপতি এডভোকেট হামিদুল হক ভূঁইয়া, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যান, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগ, রাজউক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর সাদেক, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার মাঈন উদ্দিন বাহার, জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, কুমিল্লা দক্ষিন জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনূস হাসান মানিক, আহছান উল্লাহ, উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, উপজেলা যুবদল নেতা সালেহ আহমদ, নাছির উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, চট্রগ্রাম কলেজ ছাত্রদল সদস্য সচিব ওমর ফারুক, পৌরসভা যুবদল সাবেক সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল, সাবেক যুগ্ন আহ্বায়ক নূর আহমেদ।
‎
‎এছাড়াও যুব সমাবেশে নাঙ্গলকোট উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আরও সংবাদ   বিষয়:  এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close