বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাজবাড়ীতে হেডফোন কানে রেললাইনে হাঁটতে গিয়ে তরুণের মৃত্যু      ● মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকদের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল      ● ইরানকে ভ্যান্সের চিঠি, আরব দেশগুলোকে প্রস্তুতি নিতে বলল যুক্তরাষ্ট্র      ● যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ      ● ৩১ অক্টোবর সচিবালয়ে প্রকাশ হবে এইচএসসির ফল      ● সুপারি বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● দারোয়ানি টেক্সটাইল মাঠে শুরু জেলা ইজতেমা      ● আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারে কমিশন বাড়াতে চান ব্যবসায়ীরা      ● ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার      ● ১৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করে এসআরবি-৬      ● ক্লাউড ও এআই ব্যবসায় মাইক্রোসফটের আয়ের রেকর্ড      
রাজবাড়ীতে হেডফোন কানে রেললাইনে হাঁটতে গিয়ে তরুণের মৃত্যু
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম

কানে হেডফোন গুঁজে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ১৮ বছর বয়সী এক তরুণ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ফুটবল মাঠ সংলগ্ন কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম ছাব্বির মৃধা (১৮)। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের বাসিন্দা সহিদ মৃধার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার বিকেলে তরুণ ছাব্বির কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জামালপুর বাজারের ফুটবল মাঠ সংলগ্ন রেললাইনের কোল ঘেঁষে হাঁটছিলেন। ঠিক সে সময়ই ভাটিয়াপাড়া অঞ্চল থেকে ছেড়ে আসা কালুখালীগামী একটি ট্রেন উক্ত এলাকা অতিক্রম করছিল। ট্রেনটি অত্যন্ত কাছাকাছি চলে আসলেও কানে হেডফোন থাকায় এবং মনোযোগ অন্য দিকে থাকায় তিনি ট্রেনের উপস্থিতি ও হুইসেল টের পাননি। মুহূর্তের মধ্যে ট্রেনের সাথে সজোরে ধাক্কা লেগে রেললাইনের পাশে ছিটকে পড়ে যান ছাব্বির। এতে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা আফসোস করে জানান, কানে হেডফোন ও গান চলার কারণে কোনোভাবেই ট্রেনের হুইসেল বা চলাচলের বিকট শব্দ তিনি শুনতে পাননি। চালক সতর্ক করার চেষ্টা করলেও ট্রেনের উপস্থিতি বুঝে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়।

এদিকে, আকস্মিকভাবে এই তরুণের মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে নিহতের পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে পুলিশ স্টেশনের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। লাশ উদ্ধারসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   বালিয়াকান্দী   ছাব্বির মৃধা   ট্রেন দুর্ঘটনা   রেললাইনে মৃত্যু   রেলওয়ে পুলিশ   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close