বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২      ● রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দ্বীপ      ● ট্রেন লাইনচ্যুতর ঘটনায় সিরাজগঞ্জে চরম দুর্ভোগে যাত্রীরা      ● পাংশায় নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্য      ● দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য সরকারের      ● রাজবাড়ীতে হেডফোন কানে রেললাইনে হাঁটতে গিয়ে তরুণের মৃত্যু      ● মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকদের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল      ● ইরানকে ভ্যান্সের চিঠি, আরব দেশগুলোকে প্রস্তুতি নিতে বলল যুক্তরাষ্ট্র      ● যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ      ● ৩১ অক্টোবর সচিবালয়ে প্রকাশ হবে এইচএসসির ফল      ● সুপারি বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● দারোয়ানি টেক্সটাইল মাঠে শুরু জেলা ইজতেমা      
সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৪২ পিএম

বরিশাল নগরীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর সদর রোডের জগন্নাথ মন্দিরের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের সহকর্মী ও পুলিশ জানায়, আজ সকালে বাসা থেকে বের হন সজল। তিনি সদর রোডের জগন্নাথ মন্দিরে যান। সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেল এসে তাঁকে ধাক্কা দেয়। এতে সজল এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

এ সময় মন্দিরের আশপাশে থাকা লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সকাল ৮টা ৫ মিনিটে আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।








স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close