বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ট্রেন লাইনচ্যুতর ঘটনায় সিরাজগঞ্জে চরম দুর্ভোগে যাত্রীরা      ● পাংশায় নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্য      ● দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য সরকারের      ● রাজবাড়ীতে হেডফোন কানে রেললাইনে হাঁটতে গিয়ে তরুণের মৃত্যু      ● মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকদের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল      ● ইরানকে ভ্যান্সের চিঠি, আরব দেশগুলোকে প্রস্তুতি নিতে বলল যুক্তরাষ্ট্র      ● যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ      ● ৩১ অক্টোবর সচিবালয়ে প্রকাশ হবে এইচএসসির ফল      ● সুপারি বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● দারোয়ানি টেক্সটাইল মাঠে শুরু জেলা ইজতেমা      ● আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারে কমিশন বাড়াতে চান ব্যবসায়ীরা      
ট্রেন লাইনচ্যুতর ঘটনায় সিরাজগঞ্জে চরম দুর্ভোগে যাত্রীরা
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৩২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সিরাজগঞ্জের যাত্রীরা। ঢাকা ও উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল স্বাভাবিক না থাকায় নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিরাজগঞ্জের বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা দ্রুত উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে রেলপথে ডাবল লাইন নির্মাণের দাবি জানান তাঁরা।

সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শেষ করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগতে পারে। তিনি বলেন, রেলপথে ডাবল লাইন নির্মাণ না হওয়া পর্যন্ত এ ধরনের দুর্ভোগের স্থায়ী সমাধান কঠিন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সায়দাবাদ স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এ ছাড়া ইব্রাহীমাবাদে সিল্কসিটি এক্সপ্রেস সকাল ১০টা ১০ মিনিটে এবং বনলতা এক্সপ্রেস সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনগুলোর চলাচলে বিলম্ব হয়েছে। এতে যাত্রীদের অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে।

দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা এবং ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close