শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার      ● বাংলাদেশের উচ্চশিক্ষা: মান, গবেষণা ও উৎপাদনশীলতা      ● জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বেগম খালেদা জিয়া ৫ কিমি ম্যারাথন রান’ অনুষ্ঠিত      ● আজ থেকে ৫ মাসের জন্য শুরু হচ্ছে শুটকি মৌসুম      ● দীপের দুই বক্তব্যে অসংগতি, তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য      ● দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে জেলে নিখোঁজ      ● ২৩ দিনে ১১ হাজার ৫৬৬ যাত্রী, তবুও সি-ট্রাক সরিয়ে নেওয়ার অভিযোগ      ● রিয়াদের কারখানায় আগুনে নিহতদের আরও পাঁচ মরদেহ দেশে আসছে      ● হরমুজ প্রণালিতে মাইন নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি      ● অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী      ● মক্কার আকাশে ড্রোন শনাক্ত করে ধ্বংসের দাবি      ● হরমুজ প্রণালিতে উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা      
যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ
প্রতিনিধি, যশোর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:১৬ পিএম

পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়ে উল্টো প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন যশোরের এক ব্যক্তি। তাঁর অভিযোগ, প্রভাবশালী একটি চক্র জোরপূর্বক তাঁদের জমি দখলের চেষ্টা করছে। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে এক লিখিত অভিযোগে মো. হেলাল হোসেন জানান, যশোরের চাউলিয়া মৌজায় তাঁর মৃত বাবা মকসেদ আলী বিশ্বাসের নামে থাকা প্রায় সাত শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁর দাবি, জমির একাংশ বিক্রি করা হলেও অবশিষ্ট জমি ওয়ারিশ হিসেবে ভোগদখল করে আসছিলেন তাঁরা।

অভিযোগে বলা হয়, গত ২৮ অক্টোবর ইমদাদুল ইসলাম টুটুল, মেহেদি হাসান বাবুসহ কয়েকজন ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার কথাও জানিয়েছেন অভিযোগকারী। তিনি জমি দখলের চেষ্টা বন্ধ, পৈতৃক সম্পত্তির অধিকার নিশ্চিত এবং পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close