বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কেন্দুয়ায় ৭০ শিক্ষার্থীর হাতে "নজরুল বর্ষ" পুরস্কার      ● তাহসিফের মৃত্যুতে ছয় প্রশ্নের উত্তর মিলছে না      ● মুক্তির আগেই নকলের অভিযোগে শাহরুখের ‘কিং’      ● মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত      ● পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর ভিউ ১৭০ কোটি      ● যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ      ● ঝিমিয়ে পড়া মানিপ্লান্ট সতেজ করবেন যেভাবে      ● গাছের ওপর দিয়ে পারাপার ৩০ হাজার মানুষের      ● গাজার শিশুদের জন্য হামজার ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান      ● নিষেধাজ্ঞা শেষ, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা      ● প্রথম ইনিংসে ২৭২ রানেই অলআউট বাংলাদেশ      ● সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার      
কেন্দুয়ায় ৭০ শিক্ষার্থীর হাতে "নজরুল বর্ষ" পুরস্কার
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৩১ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে "নজরুল বর্ষ" ২০২৬-এর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

"নজরুল বর্ষ"-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক (কবি নজরুলের ছবি অঙ্কন, নৃত্য, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও অভিনয়) প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক গ্রুপে বিভক্ত হয়ে ছাত্র-ছাত্রীরা কবি নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে আলোচনা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শামীমা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান রনি, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৭০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।







স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close