বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ      ● ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াতের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর অভিযোগ      ● জাতীয় নির্বাচনের সমান গুরুত্ব পাচ্ছে উপনির্বাচন: সিইসি      ● ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর জোট      ● মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট      ● ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের প্রমাণ পায়নি ইসি: সিইসি      ● স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৬৮      ● নিষেধাজ্ঞা শেষ: ইলিশের খোঁজে মধ্যরাতেই সাগরে নামছেন উপকূলের জেলেরা      ● ন্যায়বিচারকে মানুষের আস্থা ও ভরসার জায়গায় নিতে চাই: আইনমন্ত্রী      ● আমার নবীনগরে কোন চাঁদাবাজি নাই: এমপি অ্যাড. এম.এ মান্নান      ● মার্কিন পারমাণবিক গবেষণাগারে আগুন, আহত এক কর্মী      
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৫০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা।
মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল৷ এসময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়৷ এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে।
তিনি আরও বলেন, রিলিফ ট্রেনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই রিলিফ ট্রেন আসবে। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। আমাদের স্টেশনে কোনো লাইনে সমস্যা ছিল না।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   মির্জাপুর   মহেড়া   নীলসাগর এক্সপ্রেস   ট্রেন লাইনচ্যুত   রেল যোগাযোগ   উত্তরবঙ্গ   ট্রেন দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close