বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সততা ও পেশাদারত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      ● তুরাগ নদ থেকে অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্টের লাশ উদ্ধার      ● তুরাগ নদ থেকে অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্টের লাশ উদ্ধার      ● ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী      ● জমে উঠেছে নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচন      ● সোনারগাঁয়ে সজিবের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি      ● 'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'       ● ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু বহিষ্কার      ● বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু      ● সুন্দরবনে নিরাপত্তা চান জেলে-বাওয়ালিরা      ● ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত      ● সাপ দিয়ে ঐতিহ্যবাহী তুমুরী পাতা খেলা      
সততা ও পেশাদারত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪২ AM

সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে নবনিযুক্ত পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের (এসআই) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে সব শ্রেণি-পেশার মানুষের আইনি সেবা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পাশে থেকে সেবা প্রদানের মাধ্যমে নিজেদের সত্যিকার অর্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ৮৪ জন শিক্ষানবিশ সার্জেন্ট ও ১৬২ জন ক্যাডেট এসআই অংশ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আট প্রশিক্ষণার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শিক্ষানবিশ সার্জেন্টদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক, একাডেমিক বিষয়ে মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মাঠপর্যায়ের কার্যক্রমে সাইফুল ইসলাম এবং শুটিংয়ে মো. আসাদুজ্জামান। ক্যাডেট এসআইদের মধ্যে সেরা হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, একাডেমিক বিষয়ে মো. বোরহানুল ইসলাম, মাঠপর্যায়ের কার্যক্রমে দেওয়ান গোলাম রসুল এবং শুটিংয়ে মো. কামাল গনি। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  স্বরাষ্ট্রমন্ত্রী   সালাহউদ্দিন আহমদ   বাংলাদেশ পুলিশ   পুলিশ একাডেমি   সার্জেন্ট   সাব-ইন্সপেক্টর   প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ   রাজশাহী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close