বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ন্যায়বিচারকে মানুষের আস্থা ও ভরসার জায়গায় নিতে চাই: আইনমন্ত্রী      ● আমার নবীনগরে কোন চাঁদাবাজি নাই: এমপি অ্যাড. এম.এ মান্নান      ● মার্কিন পারমাণবিক গবেষণাগারে আগুন, আহত এক কর্মী      ● ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকিতে ফেলেছে: ওবামা      ● গুরুদাসপুরে চাহিদার তুলনায় সার কম, অভিযোগ কৃষকের      ● ছয় হত্যা মামলায় মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড      ● ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক      ● মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ভোট শুরু      ● চীনের ৫০টির বেশি জাহাজ, হুমকি দেখছে তাইওয়ান      ● ট্রাম্পের পোস্ট আগে পেতে চুক্তি তিন প্রতিষ্ঠানের      ● আইনজীবীর ত্রুটির দায় মক্কেলের ওপর চাপানো যাবে না      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা      
ন্যায়বিচারকে মানুষের আস্থা ও ভরসার জায়গায় নিতে চাই: আইনমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:২৯ পিএম আপডেট: ২৯.১০.২০২৬ ১২:৩২ PM

ন্যায়বিচারকে মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গায় পরিণত করতে চান বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার ঢাকায় ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



আইনমন্ত্রী বলেন, দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর অমানবিক চাপ তৈরি হচ্ছে। এ চাপ কমাতে সরকার কাজ করছে।



তিনি বলেন, কোনো কোনো জায়গায় বিচারকদের বিরুদ্ধে দুই থেকে তিন ঘণ্টা আদালত পরিচালনা করে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। কেউ কেউ বেলা ১১টায় আদালতে এসে দেড়টা বা দুইটার মধ্যে কাজ শেষ করে চলে যান। এমন আয়েশি বিচার বিভাগীয় কর্মকর্তা থাকলে তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।



মো. আসাদুজ্জামান বলেন, ন্যায়বিচারকে সত্যিকার অর্থে মানুষের আস্থা ও ভরসার জায়গায় পরিণত করতে হলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল খাতে আরও দক্ষতা অর্জন করতে হবে।



তরুণ বিচারকদের দক্ষতার ওপর আস্থা প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, তাঁরা অনেক বেশি স্মার্ট। তিনি বিশ্বাস করেন, তরুণ বিচারকেরা এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং বিচারব্যবস্থায় এআইয়ের ব্যবহার এগিয়ে নেবেন।



আইনমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ই-বেইল বন্ড চালু করা হয়েছে এবং জনগণ এর সুফল পেতে শুরু করেছে। ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ ও হাজিরা দেওয়ার বিষয়ে আইন রয়েছে। এখন এসব কার্যক্রম কীভাবে আরও বিস্তৃতভাবে ডিজিটাল পদ্ধতিতে আনা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।



তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে কোনো কোনো আসামির ক্ষেত্রে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। এ পদ্ধতিতে নির্ধারিত তারিখে আসামি কারাগারে থাকবেন। সংশ্লিষ্ট কর্মকর্তা সেখান থেকে তাঁর উপস্থিতি নিশ্চিত করবেন এবং আদালত ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নিশ্চিত করবেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close