বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট      ● ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের প্রমাণ পায়নি ইসি: সিইসি      ● স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৬৮      ● নিষেধাজ্ঞা শেষ: ইলিশের খোঁজে মধ্যরাতেই সাগরে নামছেন উপকূলের জেলেরা      ● ন্যায়বিচারকে মানুষের আস্থা ও ভরসার জায়গায় নিতে চাই: আইনমন্ত্রী      ● আমার নবীনগরে কোন চাঁদাবাজি নাই: এমপি অ্যাড. এম.এ মান্নান      ● মার্কিন পারমাণবিক গবেষণাগারে আগুন, আহত এক কর্মী      ● ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকিতে ফেলেছে: ওবামা      ● গুরুদাসপুরে চাহিদার তুলনায় সার কম, অভিযোগ কৃষকের      ● ছয় হত্যা মামলায় মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড      ● ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক      ● মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ভোট শুরু      
মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ পিএম

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বরের সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close