প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতিনিধি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি, সদস্য সচিব সালাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, মুক্তিযোদ্ধা বেজবাহ উদ্দিন বায়জিদ, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে মাদক, কিশোর গ্যাং ও নদীপথে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, এমন সব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি