বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক      ● মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ভোট শুরু      ● চীনের ৫০টির বেশি জাহাজ, হুমকি দেখছে তাইওয়ান      ● ট্রাম্পের পোস্ট আগে পেতে চুক্তি তিন প্রতিষ্ঠানের      ● আইনজীবীর ত্রুটির দায় মক্কেলের ওপর চাপানো যাবে না      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা      ● সততা ও পেশাদারত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      ● তুরাগ নদ থেকে অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্টের লাশ উদ্ধার      ● তুরাগ নদ থেকে অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্টের লাশ উদ্ধার      ● ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী      ● জমে উঠেছে নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচন      ● সোনারগাঁয়ে সজিবের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি      
ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক
মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর স্বামীর বসতঘরে অভিযান চালিয়ে জাল নোট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী মো. কাওসার খান (৩৫) পালিয়ে যান।

​গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ৮ নম্বর ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল কাওসার খানের বসতঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৫০০ টাকার ৯২টি এবং ১ হাজার টাকার ১টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৪৭ হাজার টাকা। এ ছাড়া একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
​আটক হাসি আক্তার ভাটারাকান্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় পলাতক রয়েছেন তাঁর স্বামী মো. কাওসার খান।

​এ ঘটনায় এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে হাসি আক্তার, কাওসার খান এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫এ(বি)/২৫ডি ধারায় একটি মামলা দায়ের করেছেন।

​জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক নারীকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঝালকাঠি   জাল নোট   নারী আটক   ডিবি পুলিশ   কাওসার খান   বিশেষ ক্ষমতা আইন   পুলিশ অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close