বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এলিজা      ● সৌদি তেল শোধনাগারে হামলার দাবি, বাড়ল তেলের দাম      ● ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার      ● বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ, জেটরো প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী      ● আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা      ● এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা       ● নির্বাচনে চাপে নেতানিয়াহু, পতন কি আসন্ন?      ● প্রতারণা ও চাপ দিয়ে বিদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ      ● খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা      ● রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের সম্ভাবনা পায়রা বন্দরে      ● পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে আগ্রহী বাংলাদেশ-রাশিয়া      ● ব্রাজিলে নির্বাচনে পরাজয়ের পর আইনি চাপে বলসোনারো      
মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এলিজা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪১ AM

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

গত সোমবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। নির্ধারিত সময়ের মধ্যে তাঁর একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।

তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর তাঁকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে ইসি। গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  এলিজা জামান   বিএনপি   সংরক্ষিত নারী আসন   উপনির্বাচন   নির্বাচন কমিশন   ফেরদৌসী আহমেদ মিষ্টি   রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close