বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা      ● এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা       ● নির্বাচনে চাপে নেতানিয়াহু, পতন কি আসন্ন?      ● প্রতারণা ও চাপ দিয়ে বিদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ      ● খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা      ● রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের সম্ভাবনা পায়রা বন্দরে      ● পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে আগ্রহী বাংলাদেশ-রাশিয়া      ● ব্রাজিলে নির্বাচনে পরাজয়ের পর আইনি চাপে বলসোনারো      ● শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা, নতুন চ্যালেঞ্জে মোদি      ● এআইয়ে চীনের উচ্চাভিলাষ, মুনাফা নিয়ে বাড়ছে সংশয়      ● ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহদী আমিন      
আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:০৭ AM

দেশের বাজারে আজ বুধবার (২৮ অক্টোবর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। গত রোববার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন এ দাম নির্ধারণ করা হয়। নির্ধারিত দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। এসব দামে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে গত ২৩ অক্টোবর প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  স্বর্ণের দাম   ২২ ক্যারেট স্বর্ণ   আজকের স্বর্ণের দাম   স্বর্ণের বাজারদর   বাজুস   বাংলাদেশে স্বর্ণের দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close