মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা      ● ‘ভোটের জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করে বিএনপি’      ● ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর      ● ‘শেয়ারিং সমৃদ্ধি বিগ-বি’ উদ্যোগে একমত বাংলাদেশ-জাপান      ● টেকসই বিনিয়োগ সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান      ● স্বল্প সুদের আমানত সংগ্রহে জোর দিলেন জনতা ব্যাংকের এমডি      ● মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক      ● মাধবপুরে পুলিশের ওপর হামলা      ● দেশ বিরোধী চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজ পথেই থাকবে      ● নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন কৃষকদল সভাপতি      ● যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত      ● জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৭:৩৯ PM

ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক বখাটের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার কাশেমের বাসায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী সূচিত্রা জানান, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। কিছুদিন ধরে টাকা না দেওয়া এবং চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন সূচিত্রা। তাঁর অভিযোগ, ওই বিরোধের জেরেই সাদ্দাম তাঁর স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাঁকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close