প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন নিয়ে সরকারের অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই চলছে। কোনো অপশক্তি বা গণহত্যাকারীকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে আলোচনা শোনা যাচ্ছে। তাকে ফেরত পেতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া এবং নাগরিক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি