রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু      ● বাইসাইকেল উপহার পেলেন ৫৪৮ জন ছাত্রী      ● বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও আবাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন      ● বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা      ● ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ ৪ নভেম্বর পর্যন্ত      ● তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে      ● মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● বাসে ধর্ষণ মামলায় চালকসহ তিনজনের যাবজ্জীবন      ● দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন      ● আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন হবে      ● সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু      ● ক‌লেজ ছাত্র রোহান হত্যা      
স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশ
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু
প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ পিএম

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ-পুলিশের বিরুদ্ধে আটক জেলেদের ছেড়ে দেওয়া, চুক্তিতে নদীতে মাছ শিকারের সুযোগ প্রদান, জব্দ জাল ও মাছ বিক্রির অভিযোগ উঠেছে। এ নিয়ে গত শুক্রবার স্বদেশ প্রতিদিনের শেষ পাতায় ‘মা ইলিশ রক্ষায় অভিযানের নামে লাখ টাকার বাণিজ্য’ ও ‘ইলিশ শিকারের ‘চুক্তি’, টাকার বিনিময়ে মুক্তি’ শিরোনামে অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে।

অভিযুক্ত কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জসহ সদস্যদের বিরুদ্ধে তদন্তে নেমেছে নৌ-পুলিশের বরিশাল অঞ্চল পুলিশ সুপারের কার্যালয়।

রোববার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল অঞ্চলের পুলিশ সুপার নাজমুল হক।

তিনি জানান, গণমাধ্যমে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে অনিয়মের অভিযোগের খবর প্রকাশের পর তদন্ত শুরু হয়। চলমান তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close