রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাসে ধর্ষণ মামলায় চালকসহ তিনজনের যাবজ্জীবন      ● দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন      ● আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন হবে      ● সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু      ● ক‌লেজ ছাত্র রোহান হত্যা      ● দূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান      ● সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিসের ডিজির      ● যৌথ অভিযানেও থামছে না মা ইলিশ শিকার      ● সংসদের উচ্চকক্ষ গঠনে নতুন প্রস্তাব, আসন হতে পারে ১০৫      ● নিত্যপণ্যের দামে স্বস্তির অপেক্ষায় সাধারণ মানুষ      ● বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ, স্বস্তি চান ক্রেতারা      ● আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় যে ইস্যু      
বাসে ধর্ষণ মামলায় চালকসহ তিনজনের যাবজ্জীবন
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ৭:০৭ PM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারীকে ধর্ষণের অভিযোগে চালক, চালকের সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের দুই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস রোববার (২৫ অক্টোবর) দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন—দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের আব্দুর রবের ছেলে বাসচালক মো. আলতাফ (২৫), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের খোকন মিয়ার ছেলে চালকের সহকারী মো. রাব্বি (২১) এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাদেরহাট বাজারের চুন্নু মাতব্বরের ছেলে বাসের কন্ডাক্টর সাগর ওরফে সজিব মাতব্বর (২৪)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমরাও খান দিপু জানান, এক নারী গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ঢাকার গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। পথে বিভিন্ন বাসস্ট্যান্ডে অন্য যাত্রীরা নেমে যান। পরে বাসের কর্মীরা চলন্ত বাসে পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় ভয় দেখিয়ে ওই নারী যাত্রীর কানের দুল, নগদ ৩৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেন তারা। পরে বাস নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চক্কর দিতে থাকেন।

পরদিন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি থামানো হয়। এ সময় ধর্ষণের শিকার নারী ওই এলাকায় টহলে থাকা হাইওয়ে পুলিশের কাছে ঘটনা খুলে বলেন। পরে হাইওয়ে পুলিশ বাসসহ চালক, তার সহকারী ও কন্ডাক্টরকে ধরে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওই দিনই টাঙ্গাইল সদর থানায় ওই নারী বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী তদন্ত শেষে গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৫ জনের সাক্ষ্য নেওয়ার পর অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। পরে আসামিদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close