রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চলন্ত বাসে ধর্ষণ মামলায় চালকসহ তিনজনের যাবজ্জীবন      ● দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন      ● আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন হবে      ● সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু      ● ক‌লেজ ছাত্র রোহান হত্যা      ● দূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান      ● সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিসের ডিজির      ● যৌথ অভিযানেও থামছে না মা ইলিশ শিকার      ● সংসদের উচ্চকক্ষ গঠনে নতুন প্রস্তাব, আসন হতে পারে ১০৫      ● নিত্যপণ্যের দামে স্বস্তির অপেক্ষায় সাধারণ মানুষ      ● বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ, স্বস্তি চান ক্রেতারা      ● আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় যে ইস্যু      
দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:০২ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে হামিদপুর বাজারে ব্যবসায়ীর দোকানঘর জোরপূর্বক দখল এবং দোকানে থাকা দুইশত বস্তা চাল ও ক্ষুদ চুরির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ভুক্তভোগী ব্যবসায়ী ও কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি হানিফ উদ্দিন এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু বিচার এবং দোকানঘর ফেরত পাওয়ার দাবিতে জেলা বিএনপিসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদ সম্মেলনে হানিফ উদ্দিন বলেন, আমি দীর্ঘ ৪৫-৪৬ বছর ধরে হামিদপুর বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছি। সরকার কর্তৃক দোকানঘর বরাদ্দের পর আমার ছেলে ইমরান সিকদারের নামে লাইসেন্স নিয়ে সেখানে চালের ব্যবসা করছিলাম। একই সঙ্গে নিয়মিত সরকারি ট্যাক্স প্রদান করে আসছিলাম।

গত চার মাস আগে থেকে ঘাটাইল দিগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে বেশ কিছু লোক আমাদের দোকানটি তাদের দখলে নেওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। এ বিষয়ে আমি ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার এবং ঘাটাইল থানায় লিখিত অভিযোগ করি। এ অবস্থায় গত ২১ অক্টোবর সকালে আমি বাজারে গিয়ে দোকানের তালা ভাঙা দেখতে পাই। দোকানে থাকা প্রায় দুইশত বস্তা চাল ও ক্ষুদ চুরি হয়েছে দেখতে পাই। আমি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি করছি। একই সঙ্গে প্রশাসনের কাছে আমার বৈধ দোকান ও মালামাল ফেরত পাওয়ার আবেদন করছি।

এ প্রসঙ্গে অভিযুক্ত ঘাটাইল দিগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বলেন, ঘটনাটি মিথ্যা। আমরা কোনো চাল লুট করিনি।









স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close