রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● বাসে ধর্ষণ মামলায় চালকসহ তিনজনের যাবজ্জীবন      ● দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন      ● আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন হবে      ● সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু      ● ক‌লেজ ছাত্র রোহান হত্যা      ● দূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান      ● সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিসের ডিজির      ● যৌথ অভিযানেও থামছে না মা ইলিশ শিকার      ● সংসদের উচ্চকক্ষ গঠনে নতুন প্রস্তাব, আসন হতে পারে ১০৫      ● নিত্যপণ্যের দামে স্বস্তির অপেক্ষায় সাধারণ মানুষ      ● বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ, স্বস্তি চান ক্রেতারা      
মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:২৭ পিএম

শরীয়তপুরের সখিপুর থানার মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে সখিপুর থানার বেড়াচাক্কি এলাকার মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে সখিপুরের বেড়াচাক্কি এলাকার মেঘনা শাখা নদীর তীরে কাদাযুক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ৯৯৯-এ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নরসিংহপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রদীপ দত্ত জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। আর নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close