বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● টানা দুই হারে বিদায়, বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রশ্ন      ● ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মত পুতিন      ● খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● ঢাকার দুই মেট্রোরেলে ব্যয় ও সুদের বোঝা বাড়ছে      ● ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?      ● সড়কে মৃত্যুফাঁদ, বাস্তবায়ন হয়নি ১১১ সুপারিশ      ● ১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটার      ● ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২      ● সিঁদুর খেলার মধ্যে অসুস্থ, প্রাণ গেল নববধূর      ● মোংলার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান      ● বকুলতলা থেকে কম্পপুর সড়ক যেন "মরণফাঁদ"      ● এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১      
টানা দুই হারে বিদায়, বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রশ্ন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:০০ পিএম

একসময় ওয়ানডে ক্রিকেটে বড় দলগুলোর বিপক্ষে লড়াই করার স্বপ্ন দেখত বাংলাদেশ। এখন আফগানিস্তান ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও জয়ের সমীকরণ মেলাতে হিমশিম খেতে হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। কিন্তু সেই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে ৪১ দশমিক ২ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট হয় দল। জবাবে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় আফগানিস্তান। ফলে ফাইনালে উঠেছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

সাম্প্রতিক পরিসংখ্যানও বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক নয়। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সাত বয়ানেতে বাংলাদেশের জয় মাত্র একটি, আর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সাত ম্যাচে জয় দুটি। দেশের মাঠে কিছু সিরিজে ভালো করলেও বিদেশের মাটিতে ব্যাটিংয়ের দুর্বলতা প্রকট হয়ে উঠছে। ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচেই দুইশ রানের ঘর পেরোতে পারেনি বাংলাদেশ। সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়দের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব যেমন ভোগাচ্ছে, তেমনি বড় লক্ষ্য বা পুঁজি না থাকায় বোলারদের ওপরও চাপ বাড়ছে। ইনজুরির কারণে নাহিদ রানার অনুপস্থিতিও দলের বোলিং শক্তি নিয়ে আলোচনায় এসেছে।

দলের ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করেছেন তাওহিদ হৃদয়ও। তাঁর ভাষ্য, বড় সিরিজ বা টুর্নামেন্টে ট্রফি জেতার কথা বলা হলেও মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে এক বছরেরও কম সময় হাতে থাকায় এই ব্যর্থতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সামনে এশিয়া কাপসহ আরও কিছু প্রতিযোগিতা থাকলেও তার আগে ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে দল কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ক্রিকেট   বাংলাদেশ জাতীয় দল   আফগানিস্তান   জিম্বাবুয়ে   ত্রিদেশীয় সিরিজ   ওয়ানডে ক্রিকেট   তাওহিদ হৃদয়   ২০২৭ বিশ্বকাপ   ক্রিকেট সংবাদ   ব্যাটিং বিপর্যয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close