শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● যুদ্ধের শঙ্কায় অস্থির আন্তর্জাতিক অঙ্গন      ● গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে, নজর সবার      ● নতুন সিদ্ধান্ত ঘিরে রাজনীতিতে তোলপাড়      ● জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান      ● অগ্রিম বুকিংয়েই বাজিমাতের ইঙ্গিত ‘রামায়ণ’-এর      ● সালাদ থেকে রান্না—ক্যাপসিকাম খাওয়ার ৮ স্বাস্থ্যগুণ      ● ১৩ ইভেন্ট নিয়ে গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’      ● চুয়েটে ৩৩ দিনের অচলাবস্থা, অনিশ্চয়তায় ৬ হাজার শিক্ষার্থী      ● দেশীয় সংস্কৃতি ও জাতীয় পরিচয় রক্ষার আহ্বান রিজভীর      ● কাইকের জোড়া গোল, বসুন্ধরা কিংসের বড় জয়      ● নোট অব ডিসেন্ট শিথিল চাইলে কমিটিতে মত দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সৌদি আরবে হুথি হামলা, বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম      
কাইকের জোড়া গোল, বসুন্ধরা কিংসের বড় জয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:২০ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৮:২২ PM

পিছিয়ে পড়েও চট্টগ্রাম সিটিকে ৪-২ গোলে হারাল বসুন্ধরা কিংস

ঘরের মাঠে শুরুতেই গোল হজম করেছিল বসুন্ধরা কিংস। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি দলটি। দুর্দান্ত প্রত্যাবর্তনে চট্টগ্রাম সিটি এফসিকে ৪-২ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে দাপুটে জয় তুলে নিয়েছে কিংস। ম্যাচে তিনটি অ্যাসিস্ট করে আলো ছড়িয়েছেন মোহাম্মদ হৃদয়, আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাইকে করেছেন জোড়া গোল।

শনিবার (২৪ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ১৩ মিনিটে সোনাম আশিসের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম সিটি এফসি। তবে ২৮ মিনিটে মোহাম্মদ হৃদয়ের নিখুঁত পাস থেকে গোল করে বসুন্ধরা কিংসকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো।

এর চার মিনিট পর আবারও হৃদয়ের পাস থেকে গোল করেন কাইকে। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বসুন্ধরা কিংস। ৫০ মিনিটে হৃদয়ের তৃতীয় অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান বাড়ান রাকিব হোসেন। এরপর ৭৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন কাইকে।

ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে চট্টগ্রাম সিটি এফসির হয়ে একটি গোল শোধ করেন জাফর ইকবাল। তবে তাতে ব্যবধান কমলেও পরাজয় এড়াতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে কিংস।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close