| শিরোনাম: |

আইসিসির ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের। সর্বশেষ হালনাগাদে ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন তিনি। একই তালিকায় দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম।
সংযুক্ত আরব আমিরাতে চলমান বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে ভালো বোলিংয়ের সুবাদে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাসকিনের।
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতেই তিন উইকেট নিয়েছিলেন তিনি। তবে তাসকিনের সেই পারফরম্যান্সের পরও ম্যাচটি ৯৯ রানে হেরে যায় বাংলাদেশ।
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে ৪ উইকেট নিয়ে তাঁর রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৪২।
দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদ ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে ৮০ পয়েন্ট এগিয়ে আছেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ