রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাঙচুর      ● বিচ্ছেদের পরও প্রাক্তনের প্রোফাইলে কেন চোখ যায়?      ● ভ্রমণে হোটেল বুকিংয়ের আগে যে বিষয়গুলো জরুরি      ● ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, বাড়ছে পর্যটক সংখ্যা      ● ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫      ● বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মিনি ম্যারাথন      ● ছাত্রীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন কারাদণ্ড      ● যে দ্বীপে ৬৯ দিন সূর্য ডোবে না      ● সরকারি স্টোরে ভাড়াটিয়া, ৬ বছর বিদ্যুৎ বিল দিচ্ছে সরকার      ● ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী      ● চুয়াডাঙ্গায় দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ      ● অবশেষে পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে নিজ বাড়িতে মানিক পশারীর লাশ দাফন      
কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাঙচুর
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় "স্বাধীন বাংলা কেবি অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়"-এর মূল ফটক (বাউন্ডারি) রাতের আঁধারে ভেঙে ভেতরে ঢুকে বিদ্যালয়ের অফিসকক্ষের তালা ভেঙে স্টিলের আলমিরার গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র, খেলাধুলার সামগ্রী, সংগীত উপকরণ ও থেরাপির যন্ত্রাংশ গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার শর্মা গত ১২ অক্টোবর কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, জিডি নং-১০৮৭।

জিডির সূত্রে জানা যায়, চলতি মাসের ৬ অক্টোবর মঙ্গলবার বেলা আনুমানিক ২টার দিকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শেষে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ গন্তব্যে চলে যান। পরের দিন ৭ অক্টোবর বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে প্রধান শিক্ষক কিশোর কুমার শর্মা বিদ্যালয়ে উপস্থিত হয়ে বাউন্ডারি ভাঙা ও অফিসকক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এমন পরিস্থিতি দেখে সন্দেহ হওয়ায় তিনি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে নিয়ে অফিসকক্ষে প্রবেশ করলে দেখতে পান, দরজা ও আলমিরার তালা ভাঙা এবং আলমিরার এক অংশ খোলা। পরে আলমিরায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র, অফিসকক্ষের ভেতরে শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী, সংগীত উপকরণ এবং থেরাপিস্টের ব্যবহৃত যন্ত্রাংশসহ কোনো কিছুই নেই।

বিদ্যালয়টি অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশে গত ২০১৫ ইং সাল থেকে পরিচালিত হয়ে আসছে। এ ধরনের প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, থেরাপির যন্ত্রাংশ ও দাপ্তরিক নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সামগ্রী এখন না থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত রয়েছে।








স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close