শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হাতেনাতে ৭ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ      ● মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে জল্পনা, যা জানালেন ইরানি কূটনীতিক      ● যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত শান্তিচুক্তি চায় রাশিয়া: পুতিন      ● সালমানকে নিশানা করার পরিকল্পনা, পরে টাইগারের গাড়িতে গুলি!      ● পরিবারকে সময় দিতে না পারার আক্ষেপে কাঁদলেন আমির খান      ● আগাম সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন টাঙ্গাইলের কৃষকদের      ● নাস্তায় মিষ্টি আলু খাওয়ার যত উপকারিতা      ● এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত গেল হকি দল      ● ২০২৭ সালের গ্রীষ্মে নতুন স্টেডিয়ামে খেলবে নিউইয়র্ক সিটি এফসি      ● ইউরোপে গ্রীষ্মের তাপপ্রবাহে ৫০ হাজারের বেশি মৃত্যু      ● ভালুকায় সাপের কামড়ে নারীর মৃত্যু       ● বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      
হাতেনাতে ৭ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ
প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৩৯ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় পুলিশের এক বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে হাতেনাতে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের উত্তর কাউন্নারা এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদ থেকে তাদের গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আনোয়ার হোসেন (৪৫), মো. আ. হালিম (৩৮), মো. ইসমাইল হোসেন (৪০), মো. বাচ্চু মিয়া (৪৯), মো. জুয়েল হোসেন (৩৬), মো. শাহীন মিয়া (৪২) এবং পলাশ মিয়া (৪৯)। তারা সবাই সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সাটুরিয়া থানার এসআই (নিঃ) এস এম সুলতান মাহমুদের নেতৃত্বে একটি পুলিশ দল এলাকায় বিশেষ টহল ও ‘কিলো-৩’ ডিউটিতে নিয়োজিত ছিল। বিকেল ৪টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তর কাউন্নারা এলাকার মো. হালিম চৌধুরীর পরিত্যক্ত তিনতলা ভবনের ছাদে টাকার বিনিময়ে জুয়ার আসর বসেছে।

সংবাদ পেয়ে সাটুরিয়া থানার একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস, ১টি প্লাস্টিকের চট এবং নগদ ৩ হাজার ৩৫০ টাকা আলামত হিসেবে জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা (মামলা নং-১৯/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close