শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৩০ জন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা      ● আখের স্থান দখল করেছে লেবু      ● কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত      ● তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬      ● আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?      ● শক্তিশালী টাইফুনে বিপর্যস্ত তাইওয়ান, বন্ধ রেল-ফেরি চলাচল      ● বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্রেন্ট ক্রুড ছাড়াল ১১৩ ডলার      ● বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্রেন্ট ক্রুড ছাড়াল ১১৩ ডলার      ● এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু      ● অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল      ● কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও আধুনিক অবকাঠামো গড়ার তাগিদ বগুড়ায়      ● কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২      
৩০ জন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ পিএম

জামালপুরে ৩০ অসহায় মানুষের পাশে আসলান ফাউন্ডেশন

জামালপুর সদর উপজেলার রশিদপুরে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আসলান ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে ৩০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক অনুদান।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের আমতলী এলাকায় এ অনুদানের অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় আরও বক্তব্য রাখেন আমজনতা পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আরিফ বিল্লাহ, আসলান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শান্ত ইসলাম নাঈম ও সুজন আহমেদ।

এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায়, হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু আর্থিক সহায়তা নয়, বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও জরুরি। এতে তারা আত্মনির্ভরশীল হয়ে পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

পরে আসলান ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ৩০ জন হতদরিদ্র মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close