শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে জল্পনা, যা জানালেন ইরানি কূটনীতিক      ● যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত শান্তিচুক্তি চায় রাশিয়া: পুতিন      ● সালমানকে নিশানা করার পরিকল্পনা, পরে টাইগারের গাড়িতে গুলি!      ● পরিবারকে সময় দিতে না পারার আক্ষেপে কাঁদলেন আমির খান      ● আগাম সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন টাঙ্গাইলের কৃষকদের      ● নাস্তায় মিষ্টি আলু খাওয়ার যত উপকারিতা      ● এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত গেল হকি দল      ● ২০২৭ সালের গ্রীষ্মে নতুন স্টেডিয়ামে খেলবে নিউইয়র্ক সিটি এফসি      ● ইউরোপে গ্রীষ্মের তাপপ্রবাহে ৫০ হাজারের বেশি মৃত্যু      ● ভালুকায় সাপের কামড়ে নারীর মৃত্যু       ● বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      ● হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি      
মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে জল্পনা, যা জানালেন ইরানি কূটনীতিক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৩৮ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে চলা নানা জল্পনার বিষয়ে বক্তব্য দিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক আব্দুল মজিদ হাকিম ইলাহি। তাঁর দাবি, মোজতবা সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন করছেন। নিরাপত্তাজনিত কারণে তিনি জনসম্মুখে আসছেন না বলেও জানান এই কূটনীতিক।

সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. আব্দুল মজিদ হাকিম ইলাহি বলেন, সম্প্রতি মোজতবা খামেনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ সাত ঘণ্টার বৈঠক করেছেন। এ ছাড়া দেশটির পার্লামেন্টের স্পিকারও তাঁর সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন বলে জানান তিনি।

ইলাহির ভাষ্য অনুযায়ী, তাঁর কয়েকজন পরিচিত ব্যক্তিও মোজতবা খামেনির সঙ্গে দেখা করেছেন। তাঁদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, সর্বোচ্চ নেতা সুস্থ আছেন এবং দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই হামলায় মোজতবা নিজেও আহত হয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। এরপর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এত দিন মূলত লিখিত বার্তার মাধ্যমে তাঁর যোগাযোগ সীমাবদ্ধ থাকায় তাঁর শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।

আলি খামেনির শেষকৃত্যে মোজতবার অনুপস্থিতি নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে ইলাহি দাবি করেন, মোজতবা তাঁর বাবার জানাজায় উপস্থিত ছিলেন। নিরাপত্তার নতুন ব্যবস্থার কারণে তিনি সংবাদমাধ্যমের সামনে আসেননি এবং তাঁকে সেভাবে দেখা যায়নি।

ইলাহি আরও বলেন, ওই সময় তিনি ইরানেই ছিলেন এবং মোজতবা খামেনির দুই ভাইয়ের সঙ্গেও তাঁর দেখা হয়েছিল। তাঁর দাবি, মোজতবা কয়েক রাতে রাজপথেও নেমেছিলেন এবং সাধারণ মানুষের মিছিলে অংশ নিয়েছিলেন।

তবে মোজতবা খামেনির শারীরিক অবস্থা, জনসম্মুখে না আসার কারণ এবং তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে এসব বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।








স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close