শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় সাপের কামড়ে নারীর মৃত্যু       ● বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      ● হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী      ● দলের মধ্যে থাকা বট ও গুপ্তদের চিহ্নিত করা হচ্ছে      ● মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে যেসব দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী      ● মহাসাগরের নাম নিজের নামে রাখতে চেয়েছিলেন ট্রাম্প      ● সৌদি-হুতি সংঘাত তীব্র, ঝুঁকিতে জ্বালানি ও বিমান চলাচল      ● ৩০ জন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা      ● আখের স্থান দখল করেছে লেবু      ● কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত      ● তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬      
ভালুকায় সাপের কামড়ে নারীর মৃত্যু
প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:০৬ পিএম

ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জাহানারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের গনকা বাজারের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় রাত প্রায় সাড়ে ১২টার দিকে বিষাক্ত সাপের কামড়ে তাঁর ঘুম ভেঙে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর অবস্থা দেখে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে তাঁকে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়ার পরও ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত গৃহবধূর নাম জাহানারা বেগম (৪৫)। তিনি কাচিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গনকা বাজার এলাকার লাল মিয়ার স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাচিনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন। তিনি বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাহানারাকে সাপে কামড় দিলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close