শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আখের স্থান দখল করেছে লেবু      ● কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত      ● তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬      ● আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?      ● শক্তিশালী টাইফুনে বিপর্যস্ত তাইওয়ান, বন্ধ রেল-ফেরি চলাচল      ● বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্রেন্ট ক্রুড ছাড়াল ১১৩ ডলার      ● বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্রেন্ট ক্রুড ছাড়াল ১১৩ ডলার      ● এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু      ● অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল      ● কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও আধুনিক অবকাঠামো গড়ার তাগিদ বগুড়ায়      ● কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২      ● শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজননস্থল ধ্বংসের নির্দেশ মাউশির      
আখের স্থান দখল করেছে লেবু
প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পিএম

একসময় যে জমিতে মোটাদাগে চাষ হতো আখ, সেসব জমিতে এখন বইছে লেবুর মিষ্টি সুবাস।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বৈলতলা গ্রামজুড়েই এখন শুধুই লেবু চাষের নয়নাভিরাম দৃশ্য। ৩০ বছর আগে শুরু হওয়া এই চাষ এখন বৈলতলার প্রতিটি চাষির প্রথম পছন্দ। গ্রামের সিংহভাগ মানুষই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছেন লেবু চাষের সঙ্গে। সারা বছর লেবু উৎপাদন ও বাজারজাতকরণকে কেন্দ্র করেই আবর্তিত হয় স্থানীয়দের ব্যস্ত জীবন।

বহু পরিবারের জীবিকা নির্বাহের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে এই অর্থকরী ফসল।

সরেজমিনে বৈলতলা গ্রামে গিয়ে দেখা যায়, যেদিকে দু’চোখ যায়, শুধু সবুজের সমারোহ। গ্রামের আঁকাবাঁকা পিচঢালা সরু পথের দুই ধারে এবং চারপাশের প্রতিটি জমিতে গড়ে উঠেছে সারি সারি লেবুর বাগান। নিবিড় সবুজ পাতার আড়াল থেকে উঁকি দিচ্ছে কাগজি, এলাচি, সীডলেস, কলম্বো ও দেশি জাতের লেবু। বাগানের এই চিরহরিৎ দৃশ্য যেমন চোখ জুড়ায়, তেমনি বাতাসে ভেসে আসা লেবুর গন্ধে প্রাণ সতেজ হয়ে ওঠে।

বাগানগুলোতে এখন চাষি ও শ্রমিকদের তুমুল ব্যস্ততা। কেউ গাছে সার প্রয়োগ করছেন, ডালপালা ছাঁটাই বা সেচ দিচ্ছেন; আবার কেউ শ্রমিক দিয়ে বাগান থেকে লেবু তুলছেন। সংগৃহীত লেবু ঝুড়িতে করে রাস্তার পাশে জমা করা, ছোট-বড় ও পাকা লেবু বাছাই করা এবং চালানের জন্য খাঁচায় ভরে ট্রাকে তোলার কাজে মুখরিত চারপাশ।

গ্রামের বেশ কয়েকজন স্থানীয় চাষির সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কাছে লেবু চাষ শুধু একটি ফসল উৎপাদন নয়; এটি এখন সংসারের সচ্ছলতা ও আয়-রোজগারের প্রধান অবলম্বন। একসময় একজনের দেখাদেখি অন্যজন বাগান শুরু করেছিলেন। ক্রমান্বয়ে তা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে।

গ্রামের প্রবীণ চাষি খোরশেদ আলম (৬৮) বলেন, “৩০ বছর আগে আমাদের এলাকায় আখের চাষ বেশি হতো। কিন্তু আখের তুলনায় লেবুতে লাভ বেশি হওয়ায় গ্রামের সবাই লেবুর আবাদে ঝুঁকতে শুরু করে। বৈলতলা গ্রামটি এখন সত্যিই ‘লেবুর গ্রাম’ নামে পরিচিতি পেয়েছে।”

২৫ বছর ধরে লেবু চাষ করা শাহ আলম (৫০) জানান, তিনি সাড়ে তিন বিঘা জমিতে বাগান করেছেন। তাঁর মতে, “একবার লেবুর চারা রোপণ করে ঠিকমতো পরিচর্যা করলে টানা ১০ থেকে ১২ বছর ফলন পাওয়া যায়। বছরে অন্তত চারবার বিপুল পরিমাণ লেবু তোলা যায়। তা ছাড়া সারা বছরই কম-বেশি লেবু বিক্রি করে সংসার চালানো সম্ভব।”

পৌনে দুই বিঘা জমিতে লেবু চাষ করা প্রবীণ কৃষক আব্দুল মালেক (৭৬)-ও একই কথা জানান।

তবে উৎপাদিত ফসলের সঠিক বাজারদর না পাওয়া, রোগবালাই এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়া নিয়ে মাঝেমধ্যে দুশ্চিন্তায় পড়তে হয় বলে জানান কৃষকেরা।

স্থানীয় সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, “আমার বাড়িও বৈলতলা গ্রামে এবং আমি নিজেও ৯ বিঘা জমিতে লেবুর আবাদ করেছি। প্রায় ৩০ বছর আগে আমাদের গ্রামের নিজাম উদ্দিন নামের এক সবজি ব্যবসায়ী প্রথম পরীক্ষামূলকভাবে লেবু চাষ শুরু করেছিলেন। লাভজনক হওয়ায় ধীরে ধীরে সবাই এতে যুক্ত হন। বর্তমানে প্রতিদিন এই গ্রাম থেকে লেবুভর্তি ট্রাক দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি বাজারে পৌঁছে যায়।”

এ বিষয়ে সাটুরিয়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, চলতি মৌসুমে সাটুরিয়া উপজেলায় মোট ১১০ হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। এর মধ্যে শুধু বৈলতলা গ্রামেই ৯০ হেক্টর জমিতে লেবু চাষ হচ্ছে। বৈলতলা গ্রামটি এখন জেলাজুড়ে লেবু চাষের অন্যতম মডেল।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম বলেন, “সাটুরিয়া উপজেলার বৈলতলা গ্রামে সবচেয়ে বেশি লেবু বাগান রয়েছে। এখানে এলাচি, সীডলেস, কলম্বো, কাগজি ও স্থানীয় নানা জাতের লেবু চাষ হয়। গুণগত মান ভালো হওয়ায় এই গ্রামের লেবুর ব্যাপক চাহিদা রয়েছে সারা দেশজুড়ে।”




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close