বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রীকে      ● মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি      ● চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু      ● কার্বন নিঃসরণ না কমালে বাড়বে জলবায়ু বিপর্যয়      ● ফ্রান্সের বিক্ষোভ ঘিরে ইউরোপজুড়ে ১০১ সংগঠনের তৎপরতা      ● বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়ে ২০ ডলার      ● সহজ হচ্ছে আইপিও বিধিমালা, ঋণ পরিশোধে বাড়ছে সুযোগ      ● বিদেশি পিস্তলসহ তিন জন সন্ত্রাসী গ্রেফতার       ● ২২ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?      ● আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● সৌদির তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২      ● সৌদিতে নিহত নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী      
চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রীকে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১৬ AM

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়।

এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় গণমাধ্যমকর্মীদের কাছে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি।

অ্যাডভোকেট শফিকুল হক মিলন জানান, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে তাকে দেওয়া ওষুধ ব্যবহারে কোনো ত্রুটির কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে গত কয়েক দিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল।

তিনি আরও জানান, দুই দিন আগে প্রধানমন্ত্রী রাজশাহী সফরে এলে ভূমিমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। এ সময় তার শারীরিক পরিশ্রমও হয়েছিল। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।

ভূমিমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহীবাসী, দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালের একটি কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। নিজের সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুও।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close