বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে      ● সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা সরকারের      ● সাজেকে নিরাপত্তার দাবিতে ফের অনির্দিষ্টকালের অবরোধ      ● প্রতিরক্ষা সহযোগিতায় ‘বদর’ চুক্তি সই করল চার দেশ      ● ৯৬টি দুর্গামন্দিরে অনুদান ও উপহার সামগ্রী বিতরণ      ● পাঁচ টাকায় পূজার বাজার, অসহায় মুখে হাসি      ● বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গা উৎসব       ● বৃদ্ধকে মারধরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার      ● শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময় সভা      ● রাস্তার পাশের পিঠা-পুরির দোকানকেও নিতে হবে নিবন্ধন      ● নগরীতে অজ্ঞাতনামা যুবতীর অর্ধগ      ● ফের চালু হচ্ছে ডিভি লটারি, ১ নভেম্বর থেকে আবেদন শুরুর নির্দেশ      
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে
জহির উদ্দিন স্বপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম

পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ও দলীয় প্রতিযোগিতার অনলে ঘি ঢালবে। এ মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন বলেছেন, এই দুই দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, যাতে কারও উসকানির ফাঁদে পা না পড়েন।

গত কয়েক দিনে বরিশালে নিজ নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব পরামর্শ দেন।

উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে অবহিত করেছেন। দেশের কয়েকটি জায়গায় কলকারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দলীয় নেতাকর্মীদের অবশ্যই ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন দলকে দুর্বল করতে না পারে, উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close