বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিদেশি পিস্তলসহ তিন জন সন্ত্রাসী গ্রেফতার       ● ২২ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?      ● আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● সৌদির তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২      ● সৌদিতে নিহত নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী      ● নাটোরের সংঘর্ষে ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি      ● রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চালু করছে বিমান      ● ইছামতীতে প্রতিমা বিসর্জন, ফিরল না দুই বাংলার মিলনমেলা      ● ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী      ● দেশের বাইরে বসে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী      ● বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ১১১ ডলার      ● খুলনায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩      
বিদেশি পিস্তলসহ তিন জন সন্ত্রাসী গ্রেফতার
প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৫১ AM আপডেট: ২২.১০.২০২৬ ১০:৫৪ এএম

নরসিংদীতে পৃথক অভিযানে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় রায়পুরা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়োজিদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্ত্রাসী গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে একাধিক অভিযান পরিচালনা করা হয়।

গতকাল ২০ অক্টোবর রায়পুরা থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, রায়পুরা থানাধীন চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাকান্দি কাজীবাড়ি ঈদগাহসংলগ্ন একটি বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়োজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এটিএম ফরিদুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আসামি মোহাম্মদ ইসমাইল (৩৫), পিতা মৃত সিদ্দিক মিয়া, সাং বাঘাকান্দি, ইউনিয়ন চরআড়ালিয়া, থানা রায়পুরা, জেলা নরসিংদীর দেওয়া তথ্য ও দেখানো মতে, তাঁর মায়ের বসতঘরের চালের ড্রাম থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির সংযুক্ত ম্যাগাজিনের গায়ে ইংরেজিতে ‘MADE IN U.S.A.’ লেখা রয়েছে। এ ছাড়া ছয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়, যার পেছনের দিকে ইংরেজিতে ‘A P 32 AUTO’ লেখা রয়েছে।

এ ছাড়া মোহাম্মদ ইসমাইলের নিজের বসতঘরের ভেতর থেকে আরও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যার পেছনে ইংরেজিতে ‘Sunmica in DU TRIAL’ লেখা রয়েছে। পিস্তলটির সংযুক্ত ম্যাগাজিনের গায়ে ইংরেজিতে ‘MADE IN U.S.A. No 7000’ লেখা রয়েছে। এ সময় ইংরেজিতে ‘7.65’ লেখা এক রাউন্ড পিস্তলের গুলিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় নরসিংদীর রায়পুরা থানায় এফআইআর নং-৩৪, তারিখ ২১ অক্টোবর ২০২৬, জিআর নং-৪৮৩, তারিখ ২১ অক্টোবর ২০২৬, দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

রায়পুরা থানায় এক প্রেস ব্রিফিংয়ে নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিক মাহমুদ জানান, অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close