বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
কালুখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:২৯ পিএম

রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান খান, সহ-সভাপতি মাহবুব আলম বাদল, সাবেক আহ্বায়ক কে এম আইনুল হাবিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বিশ্বাস, প্রবাসী কল্যাণ সম্পাদক মো. রেজাউল করিম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন মঞ্জুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে হবে।

তাঁরা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ জন্য দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   কালুখালী   বিএনপি   দুর্গাপূজা   পূজামণ্ডপ পরিদর্শন   সাম্প্রদায়িক সম্প্রীতি   শারদীয় দুর্গোৎসব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close