বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি      ● চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু      ● কার্বন নিঃসরণ না কমালে বাড়বে জলবায়ু বিপর্যয়      ● ফ্রান্সের বিক্ষোভ ঘিরে ইউরোপজুড়ে ১০১ সংগঠনের তৎপরতা      ● বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়ে ২০ ডলার      ● সহজ হচ্ছে আইপিও বিধিমালা, ঋণ পরিশোধে বাড়ছে সুযোগ      ● বিদেশি পিস্তলসহ তিন জন সন্ত্রাসী গ্রেফতার       ● ২২ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?      ● আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● সৌদির তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২      ● সৌদিতে নিহত নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী      ● নাটোরের সংঘর্ষে ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি      
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু
আব্দুল্লাহ, চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১১ AM

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (ইংরেজ) নামে এক বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে তিনি মারা যান। এর আগে রাত ১১টা ৫ মিনিটে তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে সদর হাসপাতালে পাঠানো হয়।

মৃত আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি কয়েদি নম্বর ৪০৭০/এ হিসেবে কারাগারে ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি কারাগারে আসেন।

কারা সূত্রে জানা গেছে, উচ্চ রক্তচাপ (এইচটিএন) ও ইস্কেমিক হার্ট ডিজিজে (আইএইচডি) আক্রান্ত আনোয়ার হোসেন গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ২১ অক্টোবর রাত ১১টা ৫ মিনিটে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রোম (এসিএস), ডায়াবেটিস মেলিটাস (ডিএম), ব্রঙ্কিয়াল অ্যাজমা (বি. অ্যাজমা) ও উচ্চ রক্তচাপের (এইচটিএন) উল্লেখ রয়েছে।

কারা সূত্রে আরও জানা গেছে, জিআর মামলা নম্বর ৭০৪/১৯ এবং টিআর মামলা নম্বর ৯৬/২০-এর ৩২৪ ধারার মামলায় তাঁর দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। জরিমানা অনাদায়ে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।

বিধি অনুযায়ী, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   কয়েদির মৃত্যু   চুয়াডাঙ্গা সদর হাসপাতাল   চুয়াডাঙ্গা জেলা কারাগার   আনোয়ার হোসেন   কারাগার   ময়নাতদন্ত   বাংলাদেশ সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close