ভালুকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের তিন সদস্য
প্রতিনিধি, ভালুকা ময়মনসিংহ
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:২৯ AM

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভালুকা মডেল থানার পুলিশের তিন সদস্য। এ ঘটনায় এএসআই রাহিদুল ইসলাম ও বাকিরুলসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে কুদ্দুস নামের ওই আসামিকে গ্রেপ্তার করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করেন। পরে তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।
স্বদেশ প্রতিদিন/এস পি