প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:২৭ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা হবে, মতবিরোধ হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমাদের মনে রাখতে হবে, দেশটা আমাদের সকলের। তাই বিশেষ মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটাই চান। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরে শৈশবের স্থান নানা বাড়িতে তাঁর মায়ের কবর জিয়ারত করতে এসে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সবার প্রতি আমাদের মেসেজ হচ্ছে, দেশকে এগিয়ে নিতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ দরকার। আমরা মিলেমিশে এ দেশের জন্য কাজ করতে চাই। আমরা যে মতেরই হই না কেন, আমাদের সকলের মাথায় থাকতে হবে সবার আগে বাংলাদেশ। এ সময় তিনি জনগণের কাঙ্ক্ষিত দাবি ভুলুয়া নদী পুনঃখননের প্রকল্পের কাজ খুব শিগগিরই শুরু হবে বলে আশ্বাস প্রদান করেন।
মাস্টার মোশাররফ হোসেনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) শামছুল আলম, রামগতির সাবেক মেয়র শাহেদ আলী পটু, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ