বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম      ● অপরাধের টাকায় পুষ্ট কিশোর গ্যাং, নিয়ন্ত্রণে ফুটপাত থেকে মাদকের স্পট      ● উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ শোধের চাপে বাংলাদেশ, রিজার্ভ নিয়ে উদ্বেগ      ● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ AM

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি, হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১০৯ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৫৮ ডলারে ওঠে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালির দক্ষিণে সমুদ্রে মাইনে আঘাত লেগে একটি বড় তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ইরানের নিয়ম লঙ্ঘন করছিল। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

এদিকে সৌদি আরামকোর ইয়ানবু স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনা করার পর তেলের দাম কিছুটা কমেছিল। তবে নতুন করে হামলার আশঙ্কায় বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডিজেলের ঘাটতির কারণে দাম বাড়ছে। দেশটির জ্বালানি বিভাগের কর্মকর্তারা উৎপাদন বাড়াতে বিভিন্ন দেশের শোধনাগারের সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  জ্বালানি তেল   তেলের দাম   বিশ্ববাজার   ব্রেন্ট ক্রুড   ডব্লিউটিআই   মধ্যপ্রাচ্য   হরমুজ প্রণালি   সৌদি আরব   ইরান   হুতি বিদ্রোহী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close