মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু
প্রতিনিধি, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ পিএম

রাজশাহীতে পদ্মা নদীর ওপর বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ নির্মাণ ও হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে আন্তর্জাতিক কার্গো সার্ভিস চালুসহ অঞ্চলের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট ছয় দফা দাবি জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার রাজশাহীতে আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব দাবি তোলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্যের শুরুতে রাজশাহীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত মাটি উল্লেখ করে মিনু বলেন, রাজশাহীর কৃষি, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থা আধুনিক করতে সরকারের কার্যকর ভূমিকা প্রয়োজন।

রাজশাহীবাসীর পক্ষে তিনি যে ছয়টি দাবি তোলেন, সেগুলো হলো:

১. পদ্মা ব্যারেজ: ফারাক্কার বিরূপ প্রভাব থেকে উত্তরাঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ সম্পন্ন করা।

২. রামেক হাসপাতালের শয্যা বৃদ্ধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শয্যা ১ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০-তে উন্নীত করা।

৩. শিশু হাসপাতাল: নির্মিত আধুনিক শিশু হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করা।

৪. কার্গো সার্ভিস: হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করা, যাতে অঞ্চলের কৃষিপণ্য সরাসরি সিঙ্গাপুর ও দুবাইসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা যায়।

৫. বাইপাস ৬ লেন: রাজশাহী বাইপাস সড়ক আধুনিকায়ন করে দ্রুত ছয় লেনে রূপান্তর করা।

৬. ডেন্টাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্য ও উচ্চশিক্ষার প্রসারে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ চালু এবং বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা।

মিনু বলেন, কৃষিপ্রধান বরেন্দ্র অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজশাহীর অর্থনীতি নতুন দিগন্তে প্রবেশ করবে। এ সময় প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাঁর বক্তব্য শোনেন এবং দাবিনামা গ্রহণ করেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close