বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের তিন সদস্য      ● রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রী, ১০ লাখ টাকার অনুদান      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কী আছে, প্রকাশ্যে পূর্ণাঙ্গ দলিল      ● কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম      ● ডিসি-কমিশনারদের কার্যালয়ে সৌরবিদ্যুৎ সক্ষমতা ৫ মেগাওয়াট ছাড়াল      ● গাজীপুর-বিমানবন্দর বিআরটি বাতিলের সিদ্ধান্ত, সমালোচনায় বিশেষজ্ঞরা      ● তুরাগের দূষণ নজরদারিতে ড্রোন, ১৮৪ কোটি টাকার প্রকল্প      ● মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ      ● আজকের স্বর্ণের দাম: ২১ অক্টোবর ২০২৬      ● পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত, ইউক্রেনকে চুক্তির চাপ      ● বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম      ● অপরাধের টাকায় পুষ্ট কিশোর গ্যাং, নিয়ন্ত্রণে ফুটপাত থেকে মাদকের স্পট      
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম
মোঃ আশরাফুল ইসলাম, ঈশ্বরদী (রূপপুর)
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:১৮ AM আপডেট: ২১.১০.২০২৬ ১১:৩৬ এএম

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় পৌঁছেছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউরেনিয়াম বহনকারী চারটি বিশেষ লরির একটি বহর কড়া নিরাপত্তায় সফলভাবে রূপপুর প্রকল্প অভ্যন্তরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে রাশিয়া থেকে দ্বিতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে। প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ইউরেনিয়ামের দ্বিতীয় চালানের জ্বালানি সড়কপথে বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে নাটোরের বনপাড়া ও পাবনার দাশুড়িয়া হয়ে রূপপুরে আনা হয়েছে। 
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর আগে ২ অক্টোবর ইউরেনিয়ামের দ্বিতীয় ইউনিটের প্রথম চালান রাশিয়া থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছানোর পর ৩ অক্টোবর  ঢাকা থেকে সড়ক পথে রূপপুরে আনা হয়। পর্যায়ক্রমে আরও পাঁচটি চালান দেশে আসবে।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউরেনিয়ামের এই চালানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

নিরাপত্তার বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান জানান, ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি নির্বিঘ্নে পৌঁছানোর লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলে। কোনো ধরনের বিঘ্ন যাতে না ঘটে, সেজন্য পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। 






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র   ইউরেনিয়াম   পারমাণবিক জ্বালানি   পাবনা   রাশিয়া   রোসাটম   বিদ্যুৎ উৎপাদন   জাতীয় গ্রিড   পারমাণবিক বিদ্যুৎ   দ্বিতীয় ইউনিট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close