বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ      ● আজকের স্বর্ণের দাম: ২১ অক্টোবর ২০২৬      ● পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত, ইউক্রেনকে চুক্তির চাপ      ● বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম      ● অপরাধের টাকায় পুষ্ট কিশোর গ্যাং, নিয়ন্ত্রণে ফুটপাত থেকে মাদকের স্পট      ● উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ শোধের চাপে বাংলাদেশ, রিজার্ভ নিয়ে উদ্বেগ      ● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      
মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ AM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)। গত সোমবার (১৯ অক্টোবর) মসজিদটিকে অনুমোদনহীন স্থাপনা উল্লেখ করে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। তবে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় মসজিদটির নাম রয়েছে। এর আগে গত ৭ অক্টোবর থেকে মসজিদটির পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের বরাতে দ্য ওয়্যার জানিয়েছে, মসজিদটি সরকারি জমিতে নির্মিত বলে দাবি করেছে এলঅ্যান্ডডিও। একই সঙ্গে মসজিদটির ঐতিহ্যবাহী স্থাপনার তালিকাভুক্তির বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। ঐতিহাসিক মসজিদ ও পাশের কবরস্থান রক্ষায় কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর হস্তক্ষেপ চেয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠনটির একটি প্রতিনিধি দল মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে জানিয়েছে, ১৯৭৭ সালের দিল্লি গেজেট এবং সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের সংশোধিত ঐতিহ্যবাহী তালিকায় মসজিদটির উল্লেখ রয়েছে। আইনি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মসজিদের ইমাম মোহাম্মদ হারুন অভিযোগ করেছেন, ছয় মাস ধরে দিল্লি ওয়াকফ বোর্ডের কাছে সহায়তা চেয়েও তিনি কার্যকর সাড়া পাননি। তাঁর দাবি, পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার বিষয়ে এনডিএমসিকে চিঠি দেওয়া ছাড়া বোর্ড আর কোনো পদক্ষেপ নেয়নি। মসজিদে যাওয়ার পথ বন্ধ থাকায় খাবার পানিও আনা যাচ্ছে না বলে জানান তিনি। ২০২১ সালের একটি সরকারি জরিপেও মসজিদটিকে অনুমোদনহীন বা জবরদখল হিসেবে উল্লেখ করা হয়নি বলে দাবি করেন ইমাম। তবে তাঁর এসব বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, মোদির বাসভবনসংলগ্ন রেসকোর্স রোড এলাকায় উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মসজিদটি খালি করার নোটিশ দেওয়া হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রেসকোর্স মসজিদ   নরেন্দ্র মোদি   ভারত   দিল্লি   ঐতিহাসিক মসজিদ   মসজিদ উচ্ছেদ   জমিয়তে উলামায়ে হিন্দ   কিরেন রিজিজু   দিল্লি ওয়াকফ বোর্ড   ধর্মীয় স্থাপনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close