মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      ● দুই শতাধিক মোটরসাইকেলের শোডাউন      ● খুলনায় নারীকে সংঘবদ্ধ      ● শরণখোলা মতবিনিময় সভা জনসমুদ্রে পরিনত       ● উপকূলে ঘূর্ণিঝড়ের শঙ্কা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি      ● গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার সংকট, চিকিৎসক ও ওষুধের অভাবে ভোগান্তি      ● নদীভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, অনিশ্চয়তায় শত শত পরিবার      
জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:২১ পিএম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৪ নং মোজাফরপুর ইউনিয়নের গগডা (তবিয়ারগাতী) গ্রামে জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী নয়ন বানু জানান।

নয়ন বানু ওই গ্রামের মৃত মোকসুদ আলীর স্ত্রী। তিনি জানান, জমি বিরোধের জের ধরে তাঁর তিন নাতি রায়হান, রকি ও মোস্তাকিমের বসতঘরটি ভেঙে ফেলা হয়েছে। সেই সঙ্গে ঘরের মালামাল লুটের ঘটনাও ঘটেছে।

নয়ন বানু বলেন, তাঁর তিন ছেলে ফজু রহমান, ছইদু রহমান ও হাকিম এবং দুই মেয়ে ললিতা ও লেপু। ছেলে ফজু রহমান জীবিত থাকাকালে তাঁকে তিন শতাংশ জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দলিল করে দিয়েছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে জানতে পারেন, তিন শতাংশ জমির কথা বলে সাড়ে ১৭ শতাংশ জমি তাঁর নামে লিখে নেওয়া হয়েছে। এর মধ্যে তাঁর অন্য দুই ছেলে ও দুই মেয়ের অংশও রয়েছে বলে দাবি করেন তিনি।

বিষয়টি জানার পর ছোট ছেলে ছইদু রহমানকে আইনের আশ্রয় নিতে বলেন তিনি। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান নয়ন বানু।

ঘর ভাঙচুরের ঘটনা নিয়ে তিনি বলেন, ঘটনার সময় তিনি ছোট ছেলে ছইদু রহমানের বাড়িতে ছিলেন। দুপুর ৩টার দিকে নিজের থাকার ঘর ভাঙচুরের খবর পেয়ে পুরোনো বাড়িতে গিয়ে দেখেন, তাঁর তিন নাতি ঘরটি ভেঙে ফেলেছেন।

অভিযোগের বিষয়ে রায়হান বলেন, নতুন ঘর নির্মাণের জন্য তাঁরা পুরোনো ঘরটি ভেঙেছেন। দাদির থাকার ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপাতত দাদির জন্য অন্য একটি ঘর রাখা হয়েছে। এ বিষয়ে গ্রামের মাতব্বরেরা বিস্তারিত জানেন বলেও দাবি করেন তিনি।

মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আহমেদ জানান, জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গ্রাম্য সালিশের মাধ্যমে ফজু রহমান ও তাঁর ছেলেদের জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছিল।

ঘটনাস্থল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে পেমই তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন বলেন, ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। আদালতের আদেশ অনুযায়ী জমির দখল বুঝে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এক পক্ষ ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আগামী মাসের ১৬ তারিখ আদালতে উভয় পক্ষকে তলব করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close