প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৫২ AM আপডেট: ২১.১০.২০২৬ ১০:৫৮ এএম

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমানোর পর বুধবার (২১ অক্টোবর) নতুন সমন্বিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। একই সঙ্গে কমেছে রুপার দামও।
বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে স্বর্ণের এ দাম কার্যকর হয়। এর আগে ৯ অক্টোবর ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
এদিকে, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬২৪ টাকায়। বাজুসের নির্দেশনা অনুযায়ী, গহনা তৈরির মজুরি নকশাভেদে নির্ধারিত হবে এবং ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত থাকবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এ মূল্যতালিকা কার্যকর থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি