প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:০৫ AM

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তিন বিভাগ সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সামরিক বিমানে ঢাকা থেকে রওনা হয়ে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সফরে প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ মন্দির, রাজশাহীর ধর্মসভা মন্দির এবং চট্টগ্রামের জেএম সেন হল-রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন। রাজশাহীতে হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তিন বিভাগ সফর শেষে রাত ৯টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যরা। এর আগে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। ওই সময় তাঁর সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমান ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি